সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, মে ২, ২০২০
কবীর আহমদ সোহেল: গণমাধ্যম কর্মীদের ওপর করোনার ছোবল ক্রমেই বাড়ছে। আরব নিউজ বলছে বিশ্বজুড়ে মহামারী করোনার ছোবলে অন্তত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীর প্রাণহানী ঘটেছে। দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন বা পিইসি এ প্রাণহানির পেছনের কারণও উল্লেখ করেছে। তবে আরব নিউজ বা সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কাজ করা এই সংগঠন পিইসি বিশ্বব্যাপী সাংবাদিকদের আক্রান্তের সংখ্যা প্রকাশ করেনি।
বিশ্বের অবস্থা যেমনি হোক, আমাদের দেশের অবস্থা কেমন? এমন প্রশ্ন সচেতন মহলের। বাংলাদেশে করেনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন একজন সাংবাদিক।২৮ এপ্রিল প্রাণ হারান দৈনিক সময়ের অলো’র নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য হুমায়ন কবীর খোকন ।
সুত্রমতে, বাংলাদেশে প্রায় ৩০ জন গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত। এরমধ্যে ৬ জন সেরে উঠার খবর পাওয়া গেছে। দৈনিক সংগ্রাম, দীপ্ত টেলিভিশন (বার্তা বিভাগ) সহ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান ঘোষণা দিয়েই তাদের প্রতিষ্ঠান লকডাউন করে। অঘোষিতভাবে আরো কয়েকটি প্রতিষ্টানের কর্মীরা হোম আইসোলেশনে রয়েছেন এমনটা সুত্র নিশ্চিত করেছে।
ঢাকার একটি দৈনিকে কর্মরত সিলেটের একজন সাংবাদিক করোনা আক্রান্ত। তিনি গ্রামের বাড়ীতে হোম কোয়ারাইন্টাইনে চিকিৎসাধীন। তার বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউড়ায়।
৮টি বেসরকারী টেলিভিশনের ১১ জন সংবাদকর্মী করোনা আক্রান্ত। তাদের ৭ জনই ঢাকায় কর্মরত। অপর দু’জনের একজন গাজীপুর অপরজন নরসিংদী প্রতিনিধি।
৭টি দৈনিকের ৭জন সংবাদকর্মী করেনা আক্রান্ত বলে জানা গেছে। তাদের মধ্যে ৩জন ঢাকায় কর্মরত। বাকীরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। ঢাকার বাইরের একটি দৈনিকের সম্পাদক করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দু’টি নিউজপোর্টালের সংবাদকর্মীর কভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়েছে। এছাড়া একটি বেসরকারী রেডিও’র জেলা প্রতিনিধি করোনা আক্রান্ত বলে নিশ্চিত হওযা গেছে।
সঙ্গত কারণে আমরা গণমাধ্যম প্রতিষ্ঠান ও আক্রান্তের নাম উল্লেখ করিনি। এর বাইরেও আক্রান্ত রয়েছেন এমন খবর রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে অন্তত ৩০ গণমাধ্যম কর্মী করোনা আক্রান্ত ।
বাংলাদেশের গণমাধ্যমের এই যখন পরিস্থিতি তখন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন বা পিইসি শুক্রবার ৫৫জন সাংবাদিকের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে। গত ১ মার্চ থেকে ১ মে পর্যন্ত এইসব মৃত্যুর পেছনে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রীর অভাবকে দায়ী করা হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে। এছাড়া করোনাকালে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে বলেও অভিযোগ করেছে তারা।
৩ মে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মৃতদের এই তালিকা প্রকাশ করে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন সতর্ক করে বলেছে, করোনাভাইরাসের এই কঠিন সময়ে সেন্সরশিপ, ইন্টারনেট বন্ধ, বিনাবিচারে সংবাদকর্মী আটক, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা জানিয়েছে, মৃত্যুর শিকার ওই অর্ধশতাধিক সংবাদকর্মী ছাড়াও আরও অসংখ্য সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
করোনায় প্রাণ হারানো এই ৫৫ সাংবাদিকের সবাই দায়িত্বপালনরত অবস্থায় আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে পারেনি পিইসি। তারা বলছে, ‘এই স্বাস্থ্য সংকটের সময়ে সংবাদকর্মীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। কেননা হাসপাতালে গিয়ে, ডাক্তার-নার্স-রাজনৈতিক নেতৃত্ব-বিশেষজ্ঞ-বিজ্ঞানী ও রোগীদের সাক্ষাৎকার নিয়ে তাদের তথ্য জানানোর কাজ অব্যাহত রাখতে হয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি