গণমাধ্যমে মিথ্যাচার করলে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪

গণমাধ্যমে মিথ্যাচার করলে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
প্রভাতবেলা ডেস্ক: মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে গণমাধ্যমে মিথ্যা ছড়ালে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, মত প্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতাকে অপব্যবহার করে যদি কোনো গোষ্ঠী অপপ্রচার ও মিথ্যাচার করে, সেটি গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। এ ধরনের অপতৎপরতাকে জবাবদিহির আওতায় আনা নিশ্চিত করা হবে।

 

তিনি আরও বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং মত প্রকাশের স্বাধীনতা– এ বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। দেশের অগ্রগতি ও গণতন্ত্রের স্বার্থে এটি নিশ্চিত আমরা করেছি এবং আগামী দিনেও তা বজায় রাখতে চাই। কিন্তু এর অপব্যবহার করে অসত্য অপপ্রচার চালানো ও ধোঁকা দেওয়া মানুষের ওপর অবিচার।

 

আরও পড়ুন  কেবল রাজধানী নয়, উন্নয়ন হতে হবে গ্রাম ভিত্তিক: প্রধানমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিপক্ষে বিশ্বব্যাপী যে অপপ্রচার হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে। তথ্যের অবাধ প্রবাহ কীভাবে আরও সুন্দর করা যায়, সেই বিষয় নিশ্চিত করতে সবাইকে নিয়ে আগামী দিনে কাজ করতে চাই।

সর্বশেষ সংবাদ