গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক

প্রকাশিত: 10:17 PM, January 29, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিকে নাম দেয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি চেয়ারপারসনের ডাকা স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।

রোববার রাত সোয়া  নয়টার কিছু সময় পর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান আরটিএনএনকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র থেকে জানা গেছে, মূলত সার্চ কমিটির কাছে নিবাচন কমিশনের নাম জমা দেবে কিনা বা দিলে নামের তালিকায় কারা কারা থাকবেন  সে বিষয়েই সিদ্ধান্ত নেয়া হবে এই বৈঠকে।

উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি শনিবার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। এরই ধারা বাহিকতায় সার্চ কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিকদলের কাছে নামের তালিকা চেয়েছে। একই সঙ্গে বিশিষ্ট নাগরিকদের মতামত নেয়ার জন্য সোমবার বৈঠক হবে বলেও জানা গেছে।

আরও পড়ুন  করোনায় আরও ১৭ জনের মৃত্যু

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাম দেয়ার জন্য নির্বাচন কমিশনের জন্য গঠিত সার্চ কমিটির দেয়া চিঠি পেয়েছি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এ চিঠি সর্ম্পকে অবহিত করেছি।

সর্বশেষ সংবাদ