সিলেট | |
প্রকাশিত: 10:50 PM, October 3, 2021
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম♦. চট্টগ্রামে মাদকের টাকা না পেয়ে পিতাকে হত্যার চেষ্টা। হতভাগ্য এই পিতা (৫৯) । এ অভিযোগে ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় গতকাল শুক্রবার (১ অক্টোবর) রাতে জাফরুল আলম চৌধুরী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন। ছেলের মারধরের শিকার হয়ে গুরুতর আহত মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী (৫৯) ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী মাদকাসক্ত।
প্রায়ই পরিবার থেকে মাদকের টাকা নিয়ে মাদক সেবন করে। গত শুক্রবার নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা রোড, আকবরশাহ্ লেইন বাসার বাথরুমে বাবা অজু করার সময় মাদকাসক্ত ছেলে পূর্বের ন্যায় পিতার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। এসময় জাফরুল আলম চৌধুরী মাদক সেবনের জন্য টাকা দিবে না বলে জানালে ছেলে তাকে এলোপাথারিভাবে কিল-ঘুষি লাথি মেরে বাথরুমে ফেলে দেয়।
একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাথায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় তার চিৎকার শুনে তার স্ত্রী উদ্ধার করতে গেলে তাকে ছেলে শাখাওয়াত হত্যার হুমকি দিলে তিনি নিজ কক্ষে চলে যান। এদিকে পিতার উপর হামলার খবর পেয়ে জাফরুল আলমের ছোট ছেলে ও মেয়ে বাসায় গিয়ে তাদের বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়া যায়।
নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জাহিদুল কবীর গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার জাফরুল আলম চৌধুরী মামলা দায়েরের পর গতকাল শুক্রবার রাতেই বাসা থেকে ছেলে শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের টাকার জন্য সে তার বাবাকে মারধর করেছে বলে পুলিশের নিকট স্বীকার করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি