সিলেট | |
প্রকাশিত: 1:12 PM, April 27, 2019
সাংবাদিক মাহফুজউল্লাহ আজ শনিবার থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে নুসরাত হুমায়রা।
এদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রভাতবেলাকে বলেন, আজ বেলা ১১টার দিকে মাহফুজউল্লাহ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই সাংবাদিক হৃদ্রোগ, কিডনি ও ফুসফুসের রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ১০ এপ্রিল ব্যাংকক নেওয়া হয়েছিল।
গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন মাহফুজউল্লাহ। তখন তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে থাইল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি