সিলেট | |
প্রকাশিত: 3:00 PM, December 16, 2023
প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির ঘটনার সাথে জড়িত ৩ ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখা জানিয়েছে, গত ১২ ডিসেম্বর বুধবার রাত প্রায় ১০টা থেকে ১১টার মধ্যে মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউপির অন্তর্গত সুরমা চা বাগানের মঈন টিলার সেকশন নং-০২ এর তেলিয়াপাড়া চা বাগানের পতিত ঘরের সামনে পাকা রাস্তার উপর চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে ফেরার পথে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের ডাকাত দল রাস্তায় গাছ ফেলে চলন্ত গাড়ির গতিরোধ করে যাত্রী ও ড্রাইভারদের হাত বেঁধে মূল্যবান জিনিসপত্রসহ মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।
পরে এ ঘনায় ১৩ ডিসেম্বর গাড়ীরচালক বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন (নং- ১৬/১৩/১২/২০২৩)।
আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি দল শুক্রবার (১৫ডিসেম্বর) দুপুর অনুমান দুটোর দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার মূলহোতা এমদাদুল হক মিলন ওরফে রিপন মিয়াসহ ৩ সক্রিয় ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় তাদের নিকট থেকে ডাকাতির সময় লুন্ঠিত ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চানপুর গ্রামের আবুজাহের ওরফে শুক্কুর মিয়ার ছেলে এমদাদুল হক মিলন ওরফে রিপন মিয়া (৩৮), শফিক মিয়ার ছেলে মো. নাজমুল ও আবু সাঈদের ছেলে মো. হৃদয় মিয়া (২৮)।
র্যাবের গণমাধ্যম শাখা জানিয়েছে উদ্ধারকৃত মালামালসহ তিনজনকেই মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি