সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি,সুনামগঞ্জ :: সুনামগঞ্জে ক্ষেত থেকে খিড়া তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. চাঁন মিয়া (৪৭)। তিনি মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় তার চাচা মো. শফিক মিয়াকে আটক করেছে পুলিশ। শফিক মিয়া একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মুরাদপুর গ্রামে হাওরে খিড়া ক্ষেতে কাজ করার সময় খিরা উত্তোলন করা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা মো. শফিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভাতিজা মো. চাঁন মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে চাচা মো. শফিক মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জমি থেকে খিড়া পাড়া নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত চাচাকে পুলিশ আটক করেছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
প্রভাতবেলা /২৯-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি