ছাত্ররাজনীতিকে গুডবাই জানালেন নাচন

প্রকাশিত: 9:03 PM, May 4, 2017

ছাত্ররাজনীতিকে গুডবাই জানালেন নাচন

প্রভাতবেলা প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রিয় সংসদের সহ- সাংগঠনিক সম্পাদক থেকে ইস্তফা দিয়েছেন রেজাউল করিম নাচন। বিএনপির এক নেতার এক পদ এই ঘোষণার প্রতি আনুগত্য দেখিয়ে ছাত্রদল থেকে নিজেকে সরিয়ে নিলেন সিলেটের রাজপথের তুখোড় এই সাহসী নেতা্। সম্প্রতি সিলেট মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে রেজাউল করিম নাচনকে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। মহানগর  বিএনপি’র ক্রীড়া সম্পাদক পদের প্রতি সম্মান প্রদর্শন করে ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক পদ ছেড়ে দিয়ে নজির স্থাপন করেন নাচন।

বিএনপি’র ৬ষ্ঠ কাউন্সিলে এক নেতার এক পদ এ সিদ্ধান্ত গৃহিত হয়। বৃহষ্পতিবার ছাত্রদলের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেয়া প্রসংগে নাচন প্রভাতবেলাকে বলেন,  মহানগর বিএনপি’র ক্রীড়া সম্পাদক হিসেবে জাতীয়তাবাদী আদর্শের মূল দলে আমার অভিষেক হচ্ছে। বিএনপির রাজনীতিতে নিজেকে মেলে ধরতে চাই। জাতির এই সঙ্কটকালে বিএনপি’র নেতৃত্বে নিজের যোগ্যতা অভিজ্ঞতা প্রমাণ করতে চাই। তাই ছাত্ররাজনীতিকে গুডবাই বলার এখনই সময় মনে করি, বলেন নাচন।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ৪ জন খুন

এক নেতার এক পদ এ নীতিতে বিশ্বাসী নাচন বলেন, ভবিষ্যতে দলের অন্য অঙ্গ সংগঠনের দায়িত্ব পেলে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ পদটির দায়িত্ব পালন করবো।

সর্বশেষ সংবাদ