জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করা হবেঃ নৌমন্ত্রী

প্রকাশিত: 6:18 PM, July 30, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মীম নিহত হবার ঘটানায় সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

 

এদিকে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নৌমন্ত্রীর বলেন, আমি পদত্যাগ করলেই কি সব সমস্যার সমাধান হবে? বরং এই পদে থেকেই সমস্যার সমাধান করা উত্তম।

 

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় হাসতে হাসতে প্রতিক্রিয়া জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

 

শাজাহান খান বলেন, আমি সব সময়ই হাসি আমার কালো মুখ কেউ দেখেনি। এটা কি দোষের? এ ঘটনায় আমার ক্ষমা চাওয়ার কথা না, তারপরও দুঃখ প্রকাশ করছি।

রোববার (২৯ জুলাই) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মীম নিহত হন। বাসচাপায় আহত হন আরও ১৩ জন।

আরও পড়ুন  শান্তিনিকেতনে একমঞ্চে মোদী-শেখ হাসিনা ও মমতা

 

শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে নৌমন্ত্রী বলেন, তাদের বিক্ষোভ অমূলক বলব না। এটা তারা করতেই পারে। আমি ছাত্র ভাই-বোনদের বলব আপনারা শান্ত হোন, উচ্ছৃঙ্খল হবেন না। এ ঘটনায় দায়ীদের শাস্তি দেয়া হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় অবশ্যই দোষী ব্যক্তির কঠোর শাস্তি হবে। প্রাথমিকভাবে আমারা দেখেছি, বাস চালকেরই দোষ । তবে তদন্তের পরই এর বিচার হবে।

 

নৌমন্ত্রী বলেন, ‘ আমি আন্দোলনরত ভাই-বোনদের আশ্বস্ত করে বলতে চাই, অবশ্যই দায়ীদের বিচার হবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। দুর্ঘটনা রোধে আইনে সংশোধনী আনা হবে।

 

শাজাহান খান আরও বলেন, বাসের রেষারেষিতেই এ দুর্ঘটনা তবে তা ব্রেক ফেলের জন্য কি না তা খতিয়ে দেখা হবে। দোষী যেই হোক না কেন এ অপমৃত্যুর বিচার হবেই। এ দুর্ঘটনা প্রতিরোধে আগামীকাল মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করব, বৈঠকে এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন  পরকীয়ায় আসক্ত : প্রেমিককে কাছে পেতে ৩ সন্তানের মুখে বিষ!

শাজাহান খান আরও বলেন, এঘটনায় দোষী যেই হোক না কেন এ অপমৃত্যুর বিচার হবেই।

 

সর্বশেষ সংবাদ