জামানের পদত্যাগ নিয়ে নাচনের বিস্ফোরক মন্তব্য

প্রকাশিত: 3:55 AM, August 22, 2021

জামানের পদত্যাগ নিয়ে নাচনের বিস্ফোরক মন্তব্য

অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রেজাউল করিম নাচন। দলীয়ভাবে কোনঠাসা হয়ে পড়া নাচন সিলেট ছাত্রদলের এক দাপুটে নেতার নাম। এখনো আপন নীতি আদর্শে অবিচল থাকা যে ক’জন নেতার নাম হাতের আঙ্গুলে গুনা যায় নাচন তাদেরই একজন।প্রভাতবেলা প্রতিবেদক♦

 

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক হওয়া সত্ত্বেও তার মতামত ও পরামর্শ উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করায় ১৮ আগস্ট  পদত্যাগ করেন  অ্যাডভোকেট শামসুজ্জামান জামান। ঐদিন এক সংবাদ সম্মেলনে জামান আবেগঘন বক্তব্য রাখেন। জীবনের ৩৬ বছর দলকে ‘সাদাকা’ দিয়েছেন বলেও মহাসচিবকে অবহিত করেন। জামানের পদত্যাগ নিয়ে দলের ভেতরে বাইরে চলছে নানা কথা। তাকে অনুসরণ করে শনিবার পদত্যাগ করেছেন আরো ১১ নেতা।

 

 

এই যখন অবস্থা তখন সিলেট বিএনপি’র আলোচিত সমালোচিত প্রতিবাদী খ্যাত রেজাউল করিম নাচন তাঁর ফেসবুক টাইমলাইনে অত্যন্ত সাবলীল ভাষায় বিস্ফোরক মন্তব্য করেছেন। নাচন বলেছেন, ‘‘ কমিটি গঠন নিয়ে আপনার পদত্যাগ মেনে নিতে পারছিনা। কারণ পকেট কমিটি গঠনের এই প্রক্রিয়া কে হালাল হিসেবে সিকৃতি দান করেছিলেন আপনি নিজে ”

 

 

 

 

 

 

 

আরও পড়ুন  মাওলানা আব্দুল মালিক চৌধুরীর ইন্তেকাল

 

 

 

 

 

 

 

 

নাচন তাঁর নিস্ক্রিয়তার কৈফিয়ত দিয়েছেন এ বক্তব্যে। ড্রইংরুম নির্ভর গুগল অপেরা আর জুম রাজনীতির লন্ডন তেলেসমাতি নিয়ে খেদোক্তি প্রকাশ করেছে বিজ্ঞ রাজনীতিকের মত।

 

 

প্রভাতবেলা পাঠকদের সুবিধার্থে রেজাউল করিম নাচনের সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো;

 

“  অনেক দিন ধরেই রাজনৈতিক অংগনে কিছুটা নিস্ক্রিয়।

“কেনো এই নিস্ক্রিয়তা” পরিচিত’জনের কাছ থেকে প্রায়ই শুনতে হয় প্রশ্নটা, উত্তরটা না দিয়ে এড়িয়ে যেতাম।
এবার আসি মুল প্রসঙ্গে—
মুস্টিমেয় যে কয়েকজনের হাতে সিলেট বিএনপি উত্তান ও এগিয়ে যাওয়া, তাদেরই অন্যতম
‘শামসুজ্জামান জামান’ ভাইয়ের যে দলে মুল্যায়ন নেই সেখানে আমরা!
বর্তমানে দলের নেতৃত্বে আসার যোগ্যতার মাপকাঠি কি, সেটা আমার কাছেও বিরাট এক রহস্য। কি কারনে
এখলাস মুন্না, সুচিত্র বাবলু, লুতফুর এর মতো শতশত মাঠের পরিক্ষিত নেতাদের যুবদল-ছাত্রদল-সেচ্ছাসেবক সহো কোনও দলেরই সসদ্য হিসেবেও রাখা হয় না,
তাহলে কি এরা অযোগ্য ?
না যোগ্যতাই অদের পদ বঞ্চিত হওয়ার মুল কারন??
এই ঝটিল রহস্যের সমাধান করতে না পারাটাই হয়তো আমার এই নিস্ক্ৃয়তার মুল কারন।
বর্তমানের ফেইসবুক-ঝুম আর ড্রইংরুমে বসে লন্ডনের পাতি নেতাদের তেল রপ্তানির রাজনীতি তে নিজেকে বড়ই অযোগ্য মনে হয়, তাই এই নিস্ক্রিয়তা।
ফিরে আসি মুল
প্রসংগে–
আমার মতো হাজার হাজার নেতাকর্মী সৃষ্টির কারিগর
জামান ভাই এর সিলেটে বুক ফুলিয়ে চলতে হলে দলের খুভ একটা প্রয়োজন হয় না, জামান নামটাই যথেষ্ট।
বরংচ দল চিপায় পড়লে জামান ভাই এর মতো নেতাদের প্রয়োজন হয়।
এটা প্রমানিত।
তাই দলের সার্থেই,
দল ফিরিয়ে আনবে তাকে এবং আবারো জামান ভাই কে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে সিলেট বিএনপি পরিবার, এই প্রত্যাশা রইলো।
ভালো থাকবেন।
**আমার রাজনৈতিক সহযোদ্ধাদের পাদ-পদবি নেই অনেকদিন ধরেই,
তারপরও আল-হামদু-লিল্লাহ আমরা ভালো আছি, ইনছাফ এর অপেক্ষায় আছি।
***একান্ত ব্যাক্তিগত উপলব্দি–
কমিটি গঠন নিয়ে আপনার পদত্যাগ, ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছিনা। কারণ পকেট কমিটি গঠনের এই প্রক্রিয়া কে হালাল হিসেবে সিকৃতি দান করেছিলেন আপনি নিজে।
সেদিন যদি আপনি শত শত দলিয় ছোটভাই’দের বুক ফাটা আর্তনাদ উপেক্ষা না করে,
ত্যাগি/যোগ্যদের এর পক্ষে, আপনার ভাষায় বললে “ইনসাফ” দেখাতেন,এবং ছাত্রদলের তথাকথিত সেই কলংকময়
‘পকেট কমিটি’র প্রতি সমর্থন না দিতেন,
তাহলে আর কখনো কেউ সিলেট বিএনপি/যুবদল/সেচ্ছাসেবক/ছাত্রদল এর কমিটি নিয়ে ঘাটাঘাটি করার দুঃসাহস পেতো না এটা নিশ্চিত করে বলতে পারি. ’’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ