জুড়ী’তে দুই পুলিশ সদস্যের করোনা সনাক্ত

প্রকাশিত: 10:57 PM, May 1, 2020

জুড়ী’তে দুই পুলিশ সদস্যের করোনা সনাক্ত

এম রাজু আহমেদ, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথমবারের মতো দুই পুলিশ সদস্যের করোনা সনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রিয়জ্যোতি ঘোষ আজ শুক্রবার বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের একজনের  বয়স ২৬ বছর। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।  অপরজনের  বয়স ২৭ বছর। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। প্রিয়জ্যোতি ঘোষ শুক্রবার বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে জানান, ২৬ এপ্রিল কয়েকজন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। আধাঘণ্টা আগে দুজনের করোনা শনাক্তের তথ্য পাওয়া গেছে।

তবে তাঁদের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বিভিন্ন স্থানে সহকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় তাঁরা শঙ্কায় ছিলেন। এ কারণে স্বেচ্ছায় নমুনা দিয়েছিলেন। আক্রান্ত দুই পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আক্রান্ত দুই পুলিশ সদস্যকে গত এপ্রিল মাসে মৌলভীবাজারের পুলিশ লাইন থেকে থানায় সংযুক্ত করা হয়।

আরও পড়ুন  গোয়াইনঘাটে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দুই পুলিশ সদস্য বর্তমানে ব্যারাকে রয়েছেন। শুক্রবার তাঁরা বাইরে বের হননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ