সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ ও রিপোর্ট নিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে জেলগেটে ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের জেলগেটে ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সেলিনা আখতার মনি।
গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্টতা পাওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনাকে ১২ জুলাই গ্রেফতার করে পুলিশ। চার্জশিটভুক্ত ৮ আসামিই কারাগারে আছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি