সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬
ভোটের দায়িত্ব পালন শেষে ফেরার পথে কিশোরগঞ্জের মিঠামইনে গোড়াওত্রা নদীর বাজার ঘাটে ইঞ্জিনচালিত ট্রলারডুবিতে মারা গেছেন পাঁচজন নারী আনসার সদস্য।
নিহতরা হলেন- নাবিনা (৩৫), বিউটি (৩০) হাসনা আরা (৩৫) ও মোমেনা (৪০)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়।
রবিবার ভোর পাঁচটার দিকে উপজেলা সদরের মিঠামইন বাজার ঘাটে ঘোড়াউত্রা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই চারজনের লাশ উদ্ধার করা হয়। এরপর সকাল সাড়ে ৮টার দিক আরেকজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ইঞ্জিনচালিত একটি নৌকায় আনসার সদস্যরা বাড়ি ফিরছিলেন। মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, নৌকাডুবির পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। এ ছাড়া আনসারের তিন সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নৌকাডুবির এই ঘটনায় কেউ নিখোঁজ আছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তল্লাশি অভিযান চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি