দুই অতিরিক্ত এটর্নি জেনারেলের পদত্যাগ

প্রকাশিত: 1:34 PM, October 11, 2020

দুই অতিরিক্ত এটর্নি জেনারেলের পদত্যাগ

প্রভাতবেলা ডেস্ক:

দুই অতিরিক্ত এটর্নি জেনারেল  মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এটর্নি জেনারেল কার্যালয় সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর আজ তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান মোমতাজ উদ্দিন ফকির।

এদিকে বৃহস্পতিবার ৮ অক্টোবর নতুন এটর্নি জেনারেল হিসেবে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেয়া হয়।

গত ২৭ সেপ্টেম্বর এটর্নি জেনারেল মাহবুবে আলম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ