নায়ক ফারুকের অবস্থা জটিল, স্ত্রী ফারহানারও করোনা পজিটিভ

প্রকাশিত: 12:49 PM, December 6, 2020

নায়ক ফারুকের অবস্থা জটিল, স্ত্রী ফারহানারও করোনা পজিটিভ
চলচ্চিত্র অভিনেতা ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আনন্দঝর্ণা ডেস্ক

 

 

ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন চাচা৷ কয়েকদিন ভালো ছিলেন। কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে  তার রিপোর্ট পজিটিভ আসে।

 

 

হঠাৎ কিডনির জটিলতাসহ শরীরে নানা সংকট বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন নায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক।

 

 

স্ত্রী ফারহানা পাঠানের ভাষায়, ফারুক অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। তারপর চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করান। এখন মোটামুটি ভালো আছেন।  ফারুকের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব তাঁর স্ত্রী ফারহানা পাঠান বলেন একথা।

 

আরও পড়ুন  হাইকোর্টে জামিন পাননি ফখরুল

 

ফারুকের পাশাপাশি তাঁর স্ত্রীও একই হাসপাতালে চিকিৎসাধীন। কারণ, কোভিড-১৯ টেস্টে ফারহানা পাঠানের ফলাফল পজিটিভ এসেছে বলে জানালেন তিনি। তিন দিন ধরে তাঁরা দুজনেই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ফারককে একজন কিডনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

 

অভিনেতা ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাইসহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

 

‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে আজীবন সম্মাননা অর্জন করেন।

সর্বশেষ সংবাদ