নিজ অস্ত্রে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রকাশিত: 12:34 PM, January 23, 2020

নিজ অস্ত্রে পুলিশ সদস্যের আত্মহত্যা

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

রাজধানীর মিরপুর পুলিশ লাইনে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। শাহ মো. কুদ্দুস হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা।

 

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।

 

 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিল নায়েক।

 

 

ওসি বলেন, তার আত্মহত্যার আগে ফেসবুক স্ট্যাস্টাস দেওয়ার কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

পুলিশের এ কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ