নুরু হত্যার প্রতিবাদে রোববার চট্টগ্রামে হরতাল

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৭

সংবাদদাতা,চট্রগ্রাম:  ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে রবিবার চট্টগ্রামে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে মহানগর ছাত্রদল। একই দিন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার দুপুরে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নুরুর জানাজা শেষে নগর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ছাত্রদল এই হরতাল ডাকলেও বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এতে সমর্থন দেবে। চট্টগ্রাম মহানগর ও জেলা এবং রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় এই হরতাল পালন করা হবে।

এই সময় জানানো হয়, হরতালের পাশাপাশি নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে দেশের সব জেলা-মহানগর শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও মিছিল সমাবেশ কর্মসূচি পালন করবে ছাত্রদল।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

আরও পড়ুন  কলম্বিয়ার স্বপ্নভঙ্গ, শেষ আটে ইংল্যান্ড

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ