সিলেট | |
প্রকাশিত: 2:47 PM, September 23, 2021
নোয়াখালিতে আসামিবাহী গাড়ীতে বিস্ফোরণঃ ২পুলিশ দগ্ধ। চট্রগ্রাম ব্যুরো♦
নোয়াখালী জেলা কারাগার হতে ৪ আসামি নিয়ে লক্ষ্মীপুরে আসার পথে বহরের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বেগমগঞ্জ থানাধীন কেন্দুরবাগ নামক স্থানে আসলে এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুলিশের এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। এতে আগুনে ঝলসে গিয়ে কনস্টেবল রাকেশ ও বেসান্ত নামে দুই পুলিশের অবস্থা আশঙ্কাজনক।’
আহতদের মাইজদী পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তবে আসামিরা বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি