প্রাথমিকে উপবৃত্তি পেতে ৮০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬

প্রাথমিকে উপবৃত্তি পেতে ৮০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক

প্রভাতবেলা ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে এখন থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি মাসে মোট পাঠদিবসের অন্তত ৮০ শতাংশ উপস্থিতি না থাকলে ওই মাসে উপবৃত্তির অর্থ পাওয়া যাবে না। একই সঙ্গে পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, অনলাইন জন্মনিবন্ধন সনদ থাকা এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধিত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব থাকার মতো একাধিক শর্তও পূরণ করতে হবে। এসব বিধান রেখে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬ চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ