ফুলতলিতে ২ জন নিহতের ঘটনায় মামলা

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭

সংবাদদাতা, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জে ফুলতলি (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে শিরনি খেতে গিয়ে পদদলিত হয়ে দুই জনের মারা যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১৬ জানুয়ারি (সোমবার) জকিগঞ্জ থানায় এ অপমৃত্যুর মামলাটি দায়ের করা হয়।
উল্লেখ্য, আগের দিন রবিবার রাত সাড়ে ৮টার দিকে শিরনি সংগ্রহকালে মানুষের ভীড়ের চাপে পদদলিত হয়ে দুজন মারা গেছেন। এদের মধ্যে জিতু মিয়া নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি সিলেটের ওসমানীনগরে নগরীকাপন এলাকায়। তবে অন্যজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।
এঘটনায় আহত আরো অন্তত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ