বন্দর পুলিশ ফাঁড়ি পরিদর্শন, যা বললো পিবিআই

প্রকাশিত: 4:40 PM, October 14, 2020

বন্দর পুলিশ ফাঁড়ি পরিদর্শন, যা বললো পিবিআই

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে ‘পুলিশি নির্যাতনে’ নিহত রায়হান আহমদের লাশ কবর থেকে তুলে আবারও ময়নাতদন্ত করা হবে। আজ বুধবার (১৪ অক্টোবর) বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে বেলা ২টার দিকে এ তথ্য জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান।

তিনি জানান, পুনরায় ময়নাতদন্তের জন্য নিহত রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলার অনুমতি দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন ।

রায়হান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই বাতেন পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এ আদেশ দেন।

এর আগে দুপুর ১২টার দিকে পিবিআইয়ের একটি দল সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে প্রবেশ করে। পিবিআই দলের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ খালেদুজ্জামান।

তিনি জানান, পূর্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাতেনের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক অনুমতি প্রদান করে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। ম্যাজিস্ট্রেটের অনুমতিসাপেক্ষে খুব শীঘ্রই রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে।

আরও পড়ুন  ‘বিচার চাই না। শুধু মেয়ের লাশ পৌঁছে দিলেই হবে’।

এসপি মোহাম্মদ খালেদুজ্জামান বলেন, আজ ফাঁড়িটি প্রাথমিক পরিদর্শন ও পর্যবেক্ষণে কিছু আলামত মিলেছে। তদন্তকালে এ ঘটনায় যাদের জড়িত পাওয়া যাবে মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে রায়হান আহমদের মারা যাওয়া ঘটনায় হওয়া মামলা পিবিআইতে স্থানান্তরের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। পরে এদিন রাতেই মামলার নথি আনুষ্ঠানিকভাবে পিবিআইতে হস্তান্তর মহানগর পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ