সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩
রাসেল হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে থাকা চায়ের ফ্লাস্ক থেকে দুই হাজার ৪ ৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ এক লাখ ৩ হাজার ২০০ টাকা ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রী শিরিন বেগমকেও আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ইয়াবা বিক্রির জন্য লোকালয় থেকে বিচ্ছিন্ন এলাকায় থাকতেন রাসেল মেম্বার ও তার পরিবার। পারিবারিকভাবে মাদক ব্যবসা করেন তারা। এছাড়া শুধুমাত্র কাউনিয়া থানাতে রাসেলের নামে ১২টি মামলা রয়েছে।
ওসি আরও বলেন, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার নির্বাচিত হন রাসেল হাওলাদার। তার বাড়িটি এলাকায় ‘ইয়াবার হাট’ নামে পরিচিত। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি