সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৯
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।
তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবরে দলের ২০তম কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে এই মনোনয়ন দেন শেখ হাসিনা।
রবিবার রাতে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইনাম আহমেদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। সিলেট-১ আসনে এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। ওই আসনে ধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির।
বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি গত বছরের ১৯ ডিসেম্বর রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বইও লিখেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি