সিলেট | |
প্রকাশিত: 8:11 PM, January 8, 2017
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর কোথাও দলের নেতাকর্মীদের বিক্ষোভ-মিছিল করার সংবাদ পাওয়া যায়নি।
এর আগে ‘গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে সমাবেশের অনুমতি না পাওয়ায় ওইদিনই নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকেই নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় নেতাকর্মীশূন্য অবস্থায় রয়েছে। এছাড়া দেশের কোথাও নেতাকর্মীদের বিক্ষোভ করারও সংবাদ পাওয়া যায়নি।
তবে আজ সকালে রাজধানীর কদমতলীতে বিক্ষোভের সমর্থনে মিছিল হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি