সিলেট | |
প্রকাশিত: 2:16 AM, February 1, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লাখ ৯৩ হাজার ৫৪৭। নিকটতম প্রতিদ্বন্দির প্রাপ্ত ভোট ১হাজার ৬৯৬!
আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগে শূন্য হওয়া টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচনের ফলাফল চিত্র। জিতলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস আম প্রতীকে পেয়েছেন এক হাজার ৬৯৬ ভোট। দু’জনের ব্যবধান ১ লাখ ৯১ হাজার ৮৫১ ভোট।
মঙ্গলবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার তাজুল ইসলাম বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ৪৬ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে সোহেল হাজারি নৌকা প্রতীকে এক লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।
এছাড়া এখানে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আতাউর রহমান খান টেলিভিশন প্রতীকে পেয়েছেন এক হাজার ৩২০ ভোট।
অনিয়মের অভিযোগে সকালে বল্লববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়। বাতিল কেন্দ্রের ভোটার ২ হাজার ৭৪৩ জন।কিন্তু বাতিল ভোটের চেয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর ভোটের ব্যবধান বেশি হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন, দুই লাখ ৯০ হাজার ৫৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৮০০ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ২৫৫ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি