বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই

প্রকাশিত: 1:30 AM, August 14, 2018

বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই

প্রভাতবেলা প্রতিবেদকঃ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সোমবার (১৩ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

এর আগে, রোববার (১২ আগস্ট) দুপুরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাজুল ইসলামের ব্যক্তিগত সহকারী রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী গুরুতর অসুস্থ ছিলেন। ।

 

সোমবার (১৩ আগস্ট) দুপুরে তাকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

 

এ সময় এরশাদের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, পার্টির মহাসচিব সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার ছিলেন।

 

তাজুল ইসলাম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৪ আগস্ট) এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল।  কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় আর নেয়া হয়নি।

আরও পড়ুন  মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই ♦️ফয়সল চৌধুরী

দেশের মাটিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে গেছেন তিনি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ