বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ছাড়াল

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ছাড়াল

 

বিশ্বভূবন ডেস্ক:

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। প্রাণঘাতি এ ভাইরাসের দাপটে কোনঠাসা বিশ্ব। প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এই মধ্যে ৮৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন এই ভাইরাসে।

 

এই তথ্য ওয়ার্ল্ডওমিটারের। শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা আন্তর্জাতিক এই সংস্থা জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯ টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ২২৪ জন। আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ২৭০ জন। আর সুস্থ হয়েছেন ৪৪ লাখ ১৪ হাজার ৯৯১ জন।

 

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।

 

দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল ৯ লাখ ৬০ হাজার। ৫ লাখ ৫৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে আছে রাশিয়া। এরপরেই ভারতে আক্রান্ত ৩ লাখ ৬৭ হাজারের বেশি লোক। দেশটিতে মারা গেছেন ১২ হাজার ২৬২ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁইছুঁই করছে।

আরও পড়ুন  বন্দর বাজার ফাঁড়িতে ‘সিআরটি’ মোতায়েন

 

এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁইছুঁই করছে। এর মধ্যে মৃতের সংখ্যা ১৩ শ’ ছাড়িয়েছে।

 

বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রেরই, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ২০ হাজার ছুঁই ছুঁই, আক্রান্ত ২২ লাখ ৩৪ লাখ মানুষ। সাড়ে ৪৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয়স্থানে আছে যুক্তরাজ্য। তৃতীয়স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ৪২ হাজার ছাড়িয়েছে।

 

৩৪ হাজার ৪৪৮ মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে যুক্তরাজ্য। এরপরেই ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৫৫৭ জন।

 

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ