বিশ্বনাথ থেকে আটক ডাকাত কারাগারে

প্রকাশিত: 5:35 PM, March 29, 2017

সংবাদদাতা, বিশ্বনাথ:সিলেট বিভাগের বিভিন্ন থানায় দায়েরকৃত ৫টি ডাকাতি মামলার আসামি সাদিকুর রহমান লিটনকে (২৯) পুলিশ গ্রেপ্তার করার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার দেওকলস ইউনিয়নের সরদার পাড়া গ্রামের মৃত মজর আলীর ছেলে।
২৮ মার্চ (মঙ্গলবার) রাতে স্থানীয় বাগিছা বাজার থেকে থানা পুলিশের ওসি (তদন্ত) কামাল হোসেন তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ২০১৭ সালের ২১ জানুয়ারি বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলা নং ১৪।
২৯ মার্চ (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ২০১৩ সালের ১৭ মে জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলা নং ১২, এর পাঁচদিন পর ২৩ মে বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলা নং ১২ এবং ২০১৬ সালের ১৪ জানুয়ারি বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলা নং ৫।

বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, সিলেট বিভাগের বিভিন্ন থানায় লিটনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। ২০১৭ সালের ২১ জানুয়ারি বিশ্বনাথ থানায় দায়েরকৃত ১৪ নং মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ