সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মালেকা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ৮ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে সিএমএইচ’র আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত সপ্তাহে তাকে ভোলায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, ভোলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে সরকারের পক্ষ থেকে মোস্তফা কামালের মা মালেকা বেগমকে একটি বাড়ি দেয়া হয়। পাশাপাশি মৌটুপি গ্রামের নাম পরিবর্তন করে মোস্তফা কামাল নগর রাখা হয়েছে। দীর্ঘদিন বীরমাতা মালেকা বেগম তার বড় ছেলে ও নাতি নতনিদের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি