মহেশখালিতে আত্মসমর্পণকারী জলদস্যুকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

মহেশখালিতে আত্মসমর্পণকারী জলদস্যুকে কুপিয়ে হত্যা

সংবাদদাতা, কক্সবাজার♦ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে আত্মসমর্পণকৃত জলদস্যু আলাউদ্দিনকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহশেখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই।

 

শুক্রবার (৫ নভেম্বর) রাত ৯টায় মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার আলা উদ্দিন জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিনকে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে চকরিয়ার বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আলাউদ্দিন।

 

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইউনিয়নের ছামিরা ঘোনা এলাকার একাধিক বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  বুধবার রাতে পবিত্র মি’রাজ

 

গত ১৮ অক্টোবর ও কালারমার ছড়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে খুন হন যুবলীগের সাবেক সহ-সভাপতি রুহুল কাদের রুবেল। মহেশখালী থানার ওসি আব্দুল হাই গণমাধ্যমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলাউদ্দিন নামে এক যুবক খুন হয়েছে। এ হত্যকান্ডের জের ধরে তিনটি বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ