সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
রুহিন আহমদ ♦
সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া ঐতিহাসিক গণকবর ও অসংখ্য মুক্তিযোদ্ধাদের কবরস্থান ও মসজিদের উপর দিয়ে প্রস্তুতকৃত সিলেট-তামাবিল মহাসড়কের ৪ লেন রোড ম্যাপ দ্রুত সংস্কার ও পরিবর্তনের দাবীতে বিশাল মানববন্ধন পালন করেছে ২নং জৈন্তাপুর ইউনিয়নের বৃহত্তর আসামপাড়া এলাকাবাসী ।
১৯৪৭ সালের পূর্ব থেকে অদ্যবধি শত বৎসরে কাছাকাছি বৃহৎ গুরুস্থান এটি, আজ পর্যন্ত প্রায় লক্ষাধিক মৃত লোককে দাফন করা হয়েছে।মেঘালয়ের পাদদেশে পাহাড় বেষ্টিত অঞ্চল হওয়াতে বর্ষা মৌসুমে প্রতি বছর আশপাশের বন্যা কবলিত ৮টি এলাকার মৃত লোকদের দাফন করার একমাত্র কবরস্থান এটি।
শুধু তাই নয়,স্বাধীনতার পরবর্তী মুক্তিযোদ্বের অসংখ্য বীর সৈনিকদের ও এখানে দাফন করা হয়েছে। ঢাকা সিলেট তামাবিল চার লেনের প্রকল্পে সড়ক ও জনপথ কতৃপক্ষ ,বর্তমান চার লেনের ম্যাপ বৃহত্তর আসামপাড়ার লক্ষাধিক গণকবরের উপর দিয়ে নিতে চাইছে,যা এলাকার সর্বস্থরের জনসাধারণের মনে আঘাত বয়ে হানছে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন আসাম পাড়া জামে মসজিদের সভাপতি সৈয়দ আবদুর নূর।জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, কোষাধক্ষ্য মোস্তাক চৌধুরী, সদস্য ও সাবেক মেম্বার কবির, আলী হোসেন, কমর আলি ,আব্দুস সাত্তার,সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ২ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চৌধুরী,২ নং ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ,মুক্তিযোদ্ধা হরমুজ আলী, সাবেক মেম্বার মিলন, হবি মিয়া মোতালেব মিয়া সিদ্দিকুর রহমান, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি