লগি-বৈঠার নৃশংস তান্ডব সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ : জামায়াত

প্রকাশিত: 3:59 PM, October 27, 2016

লগি-বৈঠার নৃশংস তান্ডব সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ : জামায়াত
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- ‘২০০৬ সালে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে অগণতান্ত্রিক ও অবৈধ সরকারকে ক্ষমতায় আনার জন্যই ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে একই সময়ে পরিকল্পিতভাবে নারকীয় হত্যাকান্ড সংঘটিত করা হয়েছিল। সেদিন লগি-বৈঠা দিয়ে নিরীহ নেতাকর্মীদের শুধু পিটিয়ে হত্যা করেই ক্ষান্ত হয়নি, খুনীরা লাশের উপর উঠে নৃত্য করেছিল। এমন নৃশংস ও নারকীয় হত্যাযজ্ঞে শুধু জাতি নয় হতবম্ব হয়ে গিয়েছিল পুরো বিশ্ব। ২৮শে অক্টোবরের লগি-বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাযজ্ঞ ইতিহাসের সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধের বিচার বাংলার মাটিতে হবেই ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার জামায়াত কেন্দ্রঘোষিত দেশব্যাপী শান্তিপুর্ন বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে ২৮শে অক্টোবরের লগি-বৈঠার নৃশংস হত্যাযজ্ঞে জড়িত খুনীদের বিচার, দৃষ্ঠান্তমুলক শাস্থি ও দেশব্যাপী ‘সরকারের’ খুন,গুম,হত্যা সন্ত্রাস ও জুলুম-নির্যাতনের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহাজাহান আলী, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, মো: মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন  প্রকৃতির বিচার: ১০ ড্রাউনিং স্ট্রিট ছাড়তে হচ্ছে ডমিনিককে

নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর সারাদেশের ন্যায় সিলেটের রাজপথেও তৎকালিন সিলেট মহানগর ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম বাবুল ও মহানগর শিবির নেতা মঞ্জুর রহমানের উপর লগি-বৈঠার নৃশংস তান্ডব চালানো হয়েছিল। এর সাথে জড়িতদের বিচার না করে সরকার মামলা প্রত্যাহার করে হত্যাযজ্ঞকে সমর্থন করেছে। অবিলম্বে ২৮শে অক্টোবরের নৃশংসতায় জড়িতদের বিচার ও দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ