শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল আটক

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল আটক

 

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানীর মিরপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

 

সুজয় সরকার জানান, মোহাম্মদপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে আটক করা হয়েছে।

 

শনিবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ