সিলেট | |
প্রকাশিত: 10:02 PM, January 7, 2019
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শেখ হাসিনা স্টেজ থেকে নেমে এলে ছোট বোন শেখ রেহানা তাকে শুভেচ্ছা জানান। দুজনে আলিঙ্গন করেন। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের স্ত্রী রাশিদা খানম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়ামের প্রবীণ সদস্য সাজেদা চৌধুরী।
এর আগে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ শেখ হাসিনাকে শপথ পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি বলেন, ‘সংবিধানের ৫৬(৩) ধারা অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদের এবং গোপনীয়তার শপথ নেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি