শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ!

প্রকাশিত: 5:02 PM, January 30, 2021

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ!

প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ট্রেনের সহকারি জেনারেটর অপারেটর জাহিদ উরফে জাবেদ (২৫) নামে এক ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল ভানুগাছ স্টেশন-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের মধ্যে থাকা অবস্থায় মেয়েটিকে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি জানান, ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে মেয়েটি টয়লেটে যাবার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মেয়েটিকে জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষণ করে। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছলে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকে। এ সময় জাহিদ কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।

আরও পড়ুন  করোনা : সমগ্র দেশ ঝুঁকিপূর্ণ

ভুক্তভোগী যুবতী সাভারের মুগড়াকান্দা, আওয়াল মার্কেট এলাকার মো. আক্তার ঢালির মেয়ে।

আটককৃত জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা গেছে। অভিযুক্ত জাহিদ জানায়, তার পিতা জাহাঙ্গীর মিয়া সিলেট পলিটেকনিক কলেজে দপ্তরি পদে কর্মরত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ