সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: দৈনিক সংগ্রাম ও বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি লকডাউন করা হয়েছে।একজন রিপোর্টারের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসায় রাজধানীর মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রাম অফিস লকডাউন করা হয়েছে। বার্তা বিভাগের দুইজন সাংবাদিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর দীপ্ত টিভির বার্তা বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যার পর লকডাউন করে দেয়া হয়।
দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন কামাল বলেন, মাগরিবের নামাজের পর বার্তা কক্ষে ঢুকতে গিয়ে দেখেন পুলিশ এসে লকডাউনের বিষয় অবহিত করছে । পরে অফিসের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী চলে যান। পত্রিকার প্রিন্ট ভার্সন আপাতত বন্ধ থাকবে। তবে অনলাইন সংস্করণ প্রচার হবে।
ওদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির বার্তা বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে বার্তা বিভাগের দুইজন সাংবাদিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে আগামী দুই সপ্তাহ বার্তা বিভাগ বন্ধ থাকবে। তবে অন্যান্য অনুষ্ঠান প্রচার হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি