সাকিবের শতক মোটা তাজা হলোনা

প্রকাশিত: 3:16 PM, March 17, 2017

মাঠে ময়দানে প্রতিবেদক: শতককে এগিয়ে নিতে পারলেন না সাকিব। আরেকটি দ্বি-শতকের আশা জাগিয়েও হলোনা। এটাই সাকিব আল হাসান। এটাই তার স্বভাব। নিখাঁদ ধৈযের নাজরানা দিতে তিনি শততম টেস্টেও ব্যর্থ বলা যায়। বিলাসী কিংবা দায়িত্বহীনতার তকমা থেকে বেরুবার কোন লক্ষণ নেই সেরা এই অল রাউন্ডারের।

 

সাকিব-মোসাদ্দেকের সপ্তম উইকেট জুটি থামলো ১৩১ রানে। সেঞ্চুরি হাঁকিয়ে দলের শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন সাকিব আল হাসান। অভিষিক্ত মোসাদ্দেক হোসেন করেছেন অর্ধশতক। দু’জনের অসাধারণ পার্টনারশিপে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৩৮ পেরিয়ে বড় লিডে চোখ রাখছে টাইগাররা।

এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ‍১১৪ ওভার শেষে ‍সাত উইকেটে ৪২৮। মোসাদ্দেক ৫৫ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে মেহেদী হাসান মিরাজ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ