আরিফ সিসিক মেয়র নির্বাচিত

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮

আরিফ সিসিক মেয়র নির্বাচিত

প্রভাতবেলা প্রতিবেদকঃ আনন্দ মিছিল। মোটর শোভা যাত্রা। ফুলেল শুভেচ্ছা। হাজার হাজার নেতা, কর্মী, সমর্থকদের ভালবাসায় ভেসেছিলেন আগেই। ৩০ জুলাই গভীর রাতে। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেটাও পূরণ হলো।

 

অনুমেয়ই ছিল। স্থগিত হয়ে যাওয়া দুই কেন্দ্রের ফলাফল কি হতে পারে। নির্বাচনের হিসাবনিকেশটাও জটিল ছিল না। প্রত্যাশার মেলবন্ধন যথার্থই প্রমান মিললো।  সিলেট পেল নতুন সিটি মেয়র। নতুনের আদলে সেই পুরানো মুখ।

 

সিলেটের নতুন নগরপিতার আরিফুল হক চৌধুরী। যেমনটা ভাবা হয়েছিল। বাস্তবিক অর্থে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ফলাফল তাই দেখা গেল।

 

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ১৯৬ ভোটে হারিয়ে আবারও সিলেটের নগর পিতা হচ্ছেন তিনি।

 

শনিবার(১১ আগস্ট) অনিয়মের অভিযোগে স্থগিত কেন্দ্র দুটিতে ভোট হয়। সবমিলিয়ে সিসিক নির্বাচনে ১৩৪টি কেন্দ্রে মোট ৯২ হাজার ৫৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আরিফুল হক চৌধুরী। আর কামরান পেয়েছেন মোট ৮৬ হাজার ৩৯৭ ভোট।

আরও পড়ুন  পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : সংসদে প্রধানমন্ত্রী

 

গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক ভোট পেয়েছেন ১ হাজার ৪৪টি আর আওয়ামী লীগের কামরান ১৭৩ ভোট পেয়েছেন।

 

হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কামরান ৩৫৪ এবং আরিফুল হক পেয়েছেন ১ হাজার ৫৩ ভোট।

 

ওই দুই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৭৮৭টি জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ হাজার ৮১৩জন ভোটার।

 

৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্র এবং একটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় ১৪টি কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ হয়েছে আজ।

 

স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে আরিফুল হককে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়। আর সে সাথে আবারও আনন্দ নগরীতে পরিণত হয় সিলেট।

 

এর আগে স্থগিত থাকা ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে ভোটগণণা শেষে নির্বাচনের এ ফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জামিন ২আইজিপির

গত ৩০ জুলাই বরিশাল ও রাজশাহীর সঙ্গে সিসিকেও নির্বাচন হয়। ওই দুই সিটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হলেও সিলেটে কামরানের চেয়ে এগিয়ে থাকেন আরিফুল হক।

 

নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ভোট গণনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ভোট পান ৯০ হাজার ৪৯৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পান ৮৫ হাজার ৮৭০ ভোট। ফলে বিএনপির মেয়র প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন।

 

এদিকে শনিবার সংরক্ষিত ৭নং ওয়ার্ডে (১৯, ২০ ও ২১) সমান সংখ্যক ভোট পাওয়া দুই কাউন্সিলর নির্বাচনেরও ভোট হয়। এতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জীপ গাড়ি প্রতীকের প্রার্থী নাজনীন আক্তার কণা।

 

সর্বশেষ সংবাদ