সিলেট প্রেসক্লাবের নির্বাচন কাল, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

সিলেট প্রেসক্লাবের নির্বাচন কাল, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ঘিরে চলছে শেষ মূহুর্তের প্রচার প্রচারণা । দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী পরিবেশ ততই জমজমাট হয়ে উঠেছে। শেষ সময়ে এসে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

নির্বাচনকে কেন্দ্র করে সিলেট প্রেসক্লাব এখন অনেকটাই উৎসবমুখর। সিলেটের সাংবাদিকদের সবচেয়ে বড় এ সংগঠনটির কার্যালয়ে এখন সাংবাদিকদের আনাগোনা আগের তুলনায় বেড়েছে। শেষ সময়ে ভোটারদের সঙ্গে আলাপচারিতায় সময় দিচ্ছেন প্রার্থীরা। বেশিরভাগ প্রার্থী সময় কাটাচ্ছেন প্রেসক্লাবসহ বিভিন্ন মিডিয়া হাউজে । সাধারণ সদস্যদের মধ্যেও দেখা যাচ্ছে নির্বাচনের আমেজ। নির্বাচনকে সামনে রেখে ক্লাবে বাড়তি সময় দেয়ার প্রবণতা দেখা গেছে সকলের মধ্যে।

এবারের নির্বাচনে ১১টি পদে ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আবদুল কাদের তাপাদার, ইকরামুল কবির ও হুমায়ূন রশিদ চৌধুরী। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন খালেদ আহমদ, বাপ্পা ঘোষ চৌধুরী ও মো. ফয়ছল আলম।

আরও পড়ুন  ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’ পাচ্ছে ১২ প্রতিষ্ঠান

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, মো. আফতাব উদ্দিন ও মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সহ-সাধারণ সম্পাদক পদে খালেদ আহমদ, দিগেন সিংহ, ফয়সাল আমীন ও শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আনিস রহমান ও নূর আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এ টি এম তুরাব ও শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ ও মো. মুহিবুর রহমান এবং সদস্য পদে আব্দুর রাজ্জাক, আবুল কালাম কাওছার, শেখ আশরাফুর আলম নাসির ও সুনীল সিংহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, আগামীকাল ১৮ এপ্রিল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ