সিলেটে করোনায় কারাবন্ধী’র মৃত্যু

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০

সিলেটে করোনায় কারাবন্ধী’র মৃত্যু

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট কেন্দ্রীয় কারাগারের এক আসামী গত রবিবার করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।

 

করোনার উপসর্গ থাকায় এদিন তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি কানাইঘাট থানার একটি হত্যা মামলায় গত দুই মাস ধরে জেল-হাজতে ছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

 

জানা গেছে, কানাইঘাট উপজেলায় একটি হত্যা মামলায় গত ৫ মার্চ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গত ৮ মে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ মে তিনি মারা যান।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ