সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
প্রভাতবেলা প্রতিবেদক:
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা তারাপুর চা বাগানের ভেতরের গোয়াবাড়ি রাস্তা অবরোধ করেন। পরে পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে কথা বলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে দুপুর ১টার দিকে বাগান পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন বাগানের ব্যবস্থাপক।
চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা জানান, গত বৃহস্পতিবারের মজুরি চা শ্রমিকরা পাননি। ফলে তারা রাস্তায় নামেন। এমনকি বাগান এলাকায় একটি দোকান নির্মাণ নিয়েও শ্রমিকরা ক্ষুব্ধ।
তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী জানান, শ্রমিকরা বাগান বন্ধ রেখেছেন। সেজন্য তাদের বেতন দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বাগানে দোকান নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, নতুন করে কোনো দোকান নির্মাণ হয়নি, আগে থেকে চালু একটি দোকান সম্প্রসারণ করা হচ্ছে। বাগানের আয়ের জন্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করা হচ্ছে।
মজুরি, চা শ্রমিক, সড়ক অবরোধ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি