সিলেট | |
প্রকাশিত: 3:19 PM, January 14, 2024
প্রভাতবেলা ডেস্ক: সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত হয়নি। তবে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাকটি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারি।
তিনি বলেন, সিলেট রেলওয়ে স্টেশন থেকে সকাল সোয়া ৬টায় কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দক্ষিণ সুরমার শিববাড়িতে যাওয়া মাত্র রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রাকে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
তিনি আরও বলেন, ট্রাকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি