সিলেট ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৬
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। সোমবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহানগর শিবির সভাপতি ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেট এর সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু প্রমূখ।
মাহফিলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন- ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইউব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি