সিলেটে সাংবাদিকদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬

সিলেটে সাংবাদিকদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

প্রভাতবেলা প্রতিবেদক: মহান জাতীয় সংসদদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি রোববার সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। এসময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমীর মু. ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, আঞ্চলিক টিম সদস্য আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন ছাড়াও অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। ডা. শফিক এসময় সাংবাদিকদের সাথে কুলশবিনিময় করেন, তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সর্বশেষ সংবাদ