সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪
প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৫ ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। সোমবার বিকালে জেলরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আফজল হোসেন, ছাত্রদল কর্মী শাহিন আহমদ, সজিব আরেফিন, মাহদি রাফি ও অনিক আহমদ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তাদের আটক করা হয়েছে।
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ছাত্রদল নেতাদের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, আমরা রাজপথে আছি থাকব। গ্রেফতার নির্যাতন করে আমাদের দমিয়ে রাখা যাবে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি