সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট: সিলেট সিটি করপোরেশনের স্থগিত দুটি কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট, শনিবার।
আজ বুধবার নির্বাচন কমিশন থেকে যুগ্ম সচিব ফরহাদ আহম্মাদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
ফরহাদ আহম্মাদ খান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, ‘আগামী ১১ আগস্ট সিলেট সিটি করপোরেশনের স্থগিত হয়ে যাওয়া গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সব পদে পুনঃভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।’
গত সোমবার সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক নির্বাচন অফিসের ফল ঘোষণার কেন্দ্র থেকে প্রকাশিত ১৩২টি কেন্দ্রের মধ্যে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
সেই হিসেবে আরিফুল হক চৌধুরী সিসিক নির্বাচনে ১৩২টি কেন্দ্রে চার হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। অপরদিকে, স্থগিত হওয়া দুটি কেন্দ্রের মোট ভোটার চার হাজার ৭৮৭। নির্বাচনী এই হিসেবে বিজয় নিশ্চিত করার জন্য ১৬১টি ভোট প্রয়োজন ছিল আরিফুল হকের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি