সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি হাওরের ধানখেত থেকে নিখোঁজের ৫ দিন পর এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল ৮টায় স্থানীয় লোকজন হাওরের ধানখেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত গৃহবধূর নাম ললিতা বেগম (২৮)। সে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মরম আলীর স্ত্রী।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১১টায় ললিতা বেগম পাশের বাড়িতে টেলিভিশন দেখে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। জানা যায় তার একই গ্রামের সবুজ মিয়া (২২) নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।
এ ঘটনায় নিহতের ভাই মো. সামছুল আলম বাদী হয়ে নিখোঁজের এক দিন পর শুক্রবার (২০ মার্চ) সবুজ মিয়াসহ ছয়জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করে।
ওই মামলায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সবুজ মিয়া, তার সহোদর মুক্তার মিয়া ও নবী হোসেন, বাবা মুসলিম উদ্দিন এবং পাশের গ্রামের ফুল মিয়া ও আলী হোসেন।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মুাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি