‘স্বপ্ন’ কি আওতামুক্ত?

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

‘স্বপ্ন’ কি আওতামুক্ত?
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী ফার্মেসী ছাড়া সবকিছু ৫টার পর খোলা যাবেনা। তা-ই চলছে সিলেটে। ব্যতিক্রম অভিজাত শপিং মল ‘স্বপ্নে’। তারা কৌশলে রাত ৮/৯টা পযন্ত বেচাকেনা করছেন। শাটার নামিয়ে রেখে সিকিউরিটি গার্ড দাড়িয়ে থেকে প্রযোজন মত কাস্টমার ঢুকাচ্ছেন আবার বের হতে দিচ্ছেন। ভিতরে আলো ঝলমল দৃশ্য।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় স্বপ্ন, উপশহর শাখার এমন দৃশ্য।
 সাটার খুলে ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে একজন বের হলেন। বিষয় কি জানতে চাইলাম। সিকিউরিটির দায়িত্বরত ব্যক্তি জানালেন, হোম ডেলিভারি দিচ্ছে।
ফুডপান্ডা’র তিনজন ডেলিভারি ম্যান বাইরে মোবাইল নিয়ে ব্যস্ত। আরো একজন দেখলাম নিজের বাজার-সওদা নিয়ে বের হলেন। কিছুক্ষণ পর আরেকজন প্রবেশ করল। সিকিউরিটি গার্ড শাটার খুলে দিলো, ঢোকা বা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে দিলো। 
ভেতরে ঢুকতে চাইলাম। সিকিউরিটি পাস দিলো না। কর্তৃপক্ষের সাথে কথা বলা গেলোনা।
প্রশ্ন হল- জেলা প্রশাসন যদি সিলেটের সকল দোকান (ফার্মেসি ছাড়া) সন্ধ্যা ৫টায় বন্ধের আদেশ দিয়ে থাকে তাহলে অভিজাত শ্রেণির এই প্রতিষ্ঠান কি আওতামুক্ত???

সর্বশেষ সংবাদ