স্বস্তিকাকে ধর্ষণের হুমকি, গ্রেফতার ২

প্রকাশিত: 5:27 PM, July 18, 2020

স্বস্তিকাকে ধর্ষণের হুমকি, গ্রেফতার ২

আনন্দ ঝর্ণা ডেস্ক:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় দিল বেচারার সেট থেকে একটি ছবি শেয়ার করে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, তোমার এই হাসিমুখটাই মনে রাখতে চাই সুশান্ত। এরপর তিনি একাধিক পোস্টে সুশান্তের স্মৃতিচারণ করেছেন। দিল বেচারার শ্যুটিং সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সকলের জন্য। সুশান্তের সঙ্গে তার নাচের ভিডিও ক্লিপিংস শেয়ার করেছেন। এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক মুকেশ ছাবরাকেও।

 

২৬ জুন একটি সংবাদমাধ্যম তার বক্তব্যের ভুল ব্যখ্যা করে লেখে, সুইসাইড আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে।

 

সুশান্তের মৃত্যুতে কটাক্ষ স্বস্তিকার…এমন কথা তিনি কোথাও বলেননি। এরপরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু। সেই মিথ্যে খবর দেখে স্বস্তিকাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়। ট্রোল করা হয়। এমনকী অ্যাসিড আক্রমণ করে ধর্ষণের হুমকিও দেওয়া হয়।

 

এরপরই কলকাতা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন স্বস্তিকা। স্বস্তিকার অভিযোগের ভিত্তিতে ভুয়া খবরের অপরাধে বর্ধমানের গলসি থেকে আটক করা হয়েছে শুভম চক্রবর্তী নামের এক যুবককে। যিনি একটি ওয়েব পোর্টালে এই খবর প্রকাশ করেছিলেন। পুলিশি জেরায় সে তার অপরাধ স্বীকারও করেছে।

 

আরও পড়ুন  মডেল তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস

এছাড়াও হুগলি থেকে গ্রেপ্তার করা হয়েছে কৌশিক দাস নামের আরও এক যুবককে। যিনি অভিনেত্রীর উপর অ্যাসিড হামলা ও ধর্ষণের হুমকি দিয়েছিলেন।

 

এই দুজনকেই আদালতে তোলা হবে বলে জানিয়েছেন স্বস্তিকা। সাইবার ক্রাইম বিভাগের কাছে তিনি কৃতজ্ঞ, ইনস্টাগ্রাম পোস্টে এমনই জানিয়েছেন স্বস্তিকা।

সর্বশেষ সংবাদ