সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: চট্টগ্রামে অস্ত্রসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তারা হলেন, বাদামতল মুন্সিবাড়ীর মৃত কায়সার আহমেদের ছেলে মো. সেকান্দার (৪৮), সেকান্দারের স্ত্রী খোতেজা বেগম (৪৫), মো. সেকান্দারের দুই ছেলে মো. রুবেল (২৯) ও মো. রুবায়াত (২২), মো. আলমগীরের ছেলে মো. আকিব ওরফে ইন্দুর (২৫) এবং কুষ্টিয়া জেলার সাতমাইল আলমপুর গ্রামের আনিছউদ্দিন শেখের ছেলে ইফতেখার আরাফাত (২২)।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর চাঁন্দগাও থানার খাজারোডের বাদামতল মুন্সিবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৩০০ইয়াবা, ১ হাজার ২৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক রামেশ্বর দাস বলেন, গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে চারজন একই পরিবারের। তারা পারিবারিকভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকসহ ৬টি রামদা, একটি ছোরা উদ্ধার করা হয়। তারা মাদক ব্যবসার সুবিধার জন্যে এসব ধারালো অস্ত্র রেখেছিল। গ্রেফতার ৬ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি